বরিশালে ট্রাকচাপায় মোটরসাইকেল মেকানিক নিহত

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৫১
নগরীর হাতেম আলী কলেজ এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় ট্রাকচাপায় প্রবীর (৪৫) নামে এক মোটরসাইকেল মেকানিক  নিহত হয়েছেন।
 
সন্ধ্যায় প্রবীর একটি মোটরসাইকেল মেরামত করে তা সড়কে চালিয়ে দেখছিলেন। এ সময় ট্রাক মোটরসাইকেলটি চাপা দেয়।পরে  স্থানীয়রা ট্রাকের নিচ থেকে প্রবীরের মৃতদেহ ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। এ সময় প্রবীরের সঙ্গে থাকা কালু নামের একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
 
বিক্ষুব্ধ জনতা বালু ভর্তি ট্রাকটি ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেয়।