এটিএম বুথ থেকে টাকা চুরি

সব ব্যাংকের সঙ্গে বুধবার কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৩৪
বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনায় সব বাণিজ্যিক ব্যাংকগুলোর এটিএম কার্ড ডিভিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করবে কেন্দ্রীয় ব্যাংক।
 
বুধবার বিকেল ৩টায় রাজধানীর মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়েএ  বৈঠক অনুষ্ঠিত হবে।
 
জানা গেছে, সম্প্রতি তিন ব্যাংকের চার এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনা ঘটায় এ বৈঠক ডাকা হয়েছে। এতে এটিএম বুথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাকে প্রাধান্য দেয়া হবে।
 
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা জানান, এটিএম বিষয়ে সার্বিক আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পালনে জোর দেয়ার পাশাপাশি ব্যাংকগুলোর মতামত নেয়া হবে। তারা কী চায় বা আরো কী কী করা দরকার তা খতিয়ে দেখা হবে।