লক্ষ্মীপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশ ইয়াবাসহ জহিরুল ইসলাম রিপন (৩২) নামের এক যুবককে আটক করেছে। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে লক্ষ্মীপুর পৌর সভার বাঞ্চানগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
লক্ষ্মীপুর গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সহকারী উপ-পরির্দশক (এএসআই) রেজাউল করিম রেজা জানান, আটক জহিরুল ইসলাম রিপন বাঞ্চানগর এলাকার শামছুল হকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
