ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়কসহ পলাতক ৩ আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকালে ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার বিকালে শহরের মাড়োয়ারী পট্রির বাসা থেকে উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম ফরাজীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গাড়ি পোড়ানো , বিষ্ফোরকসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। অপরদিকে গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ল্যাংড়া বাজার থেকে পরোয়ানাভূক্ত পলাতক আসামি দুলাল ও আলী হোসেনকে গ্রেফতার করেছে।
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম জানান, গ্রেফতারকৃতদের বুধবার আদালতে সোপর্দ করা হবে।
