এইচপি ল্যাপটপ কিনলেই স্যামসাং স্মার্টফোন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৩২
এইচপির নির্দিষ্ট মডেলের কয়েকটি ল্যাপটপে নতুন এক মেগা অফার ঘোষণা করেছে প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান রায়ান্স কম্পিউটার্স লিমিটেড। এই অফারের আওতায় রায়ান্স থেকে তিনটি মডেলের যে কোনো একটি এইচপি ল্যাপটপ কিনলেই মিলবে একটি স্যামসাং গ্যালাক্সি জেড১ স্মার্টফোন।
 
গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অফার চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
 
অফারটির অন্তর্ভুক্ত মডেলগুলো হচ্ছে চতুর্থ প্রজন্মের কোর-আই৫ ৪২১০ইউ প্রসেসর বিশিষ্ট ১৪-আর০০৯টিইউ, প্রোবুক পি৪৫০ জি২, প্রোবুক ৪৪০ জি২।
 
ল্যাপটপ তিনটির মধ্যে প্রথম মডেলটির মূল্য ৪৩ হাজার ৭০০ টাকা। বাকি দুটি মডেল ৪৫ হাজার ৪০০ টাকা।
 
আইডিবি, বনানীসহ দেশে রায়ান্স কম্পিউটার্সের সব শাখায় উল্লিখিত মডেলের ল্যাপটপ ক্রয়ের ক্ষেত্রে মিলবে একটি করে স্মার্টফোন।