মাগুরায় ভ্যানচালককের লাশ উদ্ধার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১১:২৩
মাগুরার শ্রীপুরে নাসির মণ্ডল (৪৫) নামের এক ভ্যানচালককের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
এলাকাবাসীর কাছে খবর পেয়ে বুধবার সকালে পুলিশ তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে। নাসির জারিয়া গ্রামের আপেল মণ্ডলের ছেলে। মঙ্গলবার দিবাগত রাত ৯টার পর থেকে নাসির নিখোঁজ ছিলেন।
 
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জারিয়া গ্রামের মাঠের মধ্যে নাসিরের ক্ষত-বিক্ষত লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নাসিরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।