গাজীপুরে গোডাউনে ডাকাতি

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫৫
গাজীপুরের গাছা এলাকায় মা অ্যাপারেলস লিমিটেড কারখানার গোডাউনে ডাকাতি হয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে। এতে ১০ লাখ টাকার ৫হাজার পাউন্ড সুতা লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ সময় তিন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 
 
আটককৃতরা হলেন- জামালপুরের ইব্রাহিম (২২), কিশোরগঞ্জের রাজু (২০) ও ময়মনসিংহের শাহিন (২১)।
 
কারখানার ম্যানেজার ছালেক হাওলাদার জানান, ভোর ৪টার দিকে ১৫-২০জন ডাকাত দল ট্রাকযোগে হানা দেয়। গোডাউনের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে সুতা ট্রাকে তুলতে থাকে। সংবাদ পেয়ে স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালাতে চেস্টা করে। এ সময় তারা তিন ডাকাতকে আটক করে। বাকিরা ট্রাকসহ পালিয়ে যায়। 
 
জয়দেবপুর থানার এসআই অজয় কুমার জানান, তিন ডাকাতকে আটক করা হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধারের চেস্টা চলছে।