সাতক্ষীরায় পুলিশ অভিযানে গ্রেফতার ৪৫

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫৬
 
সাতক্ষীরায় নাশকতার আশঙ্কায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের চারকর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, পুলিশ রাতভর অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের চার কর্মী ও নিয়মিত মামলার ৪১ জনসহ মোট ৪৫ জনকে গ্রেফতার করেছে।
 
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। বুধবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।