বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তারামন বিবিকে ঢাকার জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় আনা হয়।
বক্ষব্যাধি ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক রাশেদুল হাসান জানান, ফুসফুসের সমস্যা গুরুতর রূপ নেয়ায় তাকে সম্মিলত সামরিক হাসাপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হতে পারে।
গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে তারামন বিবি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় তাকে জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউটে রেফার্ড করা হয়।
