চাঁদাবাজীর মামলায় ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দীকুর রহমান তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার দুপুরে ফরিদপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক কনিকা বিশ্বাস তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর এ নির্দেশ দেন।
জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও আইনজীবী মো. হাবিবুর রহমান হাবিব জানান, ২০১০ সালে সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীনের দায়ের করা ১ লাখ টাকা চাঁদাবাজির মামলায় প্রধান আসামি সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দীকুর রহমান তালুকদার জামিনে ছিলেন। পরবর্তী সময়ে তিনি নির্ধারিত তারিখে একাধিকবার আদালতে হাজির না হওয়ায় আদালত তার জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেন।
