সাতক্ষীরা খুলনা মহাসড়কের মীর্জাপুরে বর যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ সময় বাস উল্টে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে তালা উপজেলার মীর্জাপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল- মোটরসাইকেল চালক সাতক্ষীরা শহরের কুখরালি গ্রামের নজরুল ইসলামের ছেলে নাহিদ ইসলাম (২৫) ও বাসযাত্রী বাসযাত্রী শান্তি দাস ও শম্ভু দাস।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বরযাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে প্রেরন করেছে। আহতদের সাতক্ষীরার পাটকেলঘাটাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
