ময়মনসিংহের মুক্তাগাছায় অটোভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। থানা পুলিশ ছিনতাই হওয়া অটোভ্যানের চালক মিলনকে বুধবার দিবাগত রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে।
ব্যাটারি চালিত অটো ভ্যানের মালিক খেরুয়াজানি ইউনিয়নের সৈয়দগ্রামের বাসিন্দা মোস্তফা জানান, গত সোমবার সকালে স্থানীয় চালক মিলন (৩০) ভাড়ার উদ্দেশ্যে ভ্যানটি মুক্তাগাছায় নিয়ে যায়। এরপর আর তিনি ভ্যানটি বাড়িতে নিয়ে আসেননি।
বুধবার বাড়িতে গেলে তিনি জানান, হাসপাতাল অভ্যন্তরে তার ভ্যান ছিনতাই হয়ে গেছে। ছিনতাইকারীরা তাকে মারধর করেছে।
মুক্তাগাছা থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার মিলনকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে।
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আজই তাকে আদালতে পাঠানো হবে।
