নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, শান্তিপূর্ণ ও মডেল নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।
বৃহস্পতিবার সকালে খুলনা সাকিট হাউজ মিলনায়তনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশনের মূল কাজ হচ্ছে আইন ও বিধি মোতাবেক নির্বাচন করা। সকলের সহযোগিতায় যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নির্বাচন কমিশন। বিশ্বের অন্যান্য দেশের নির্বাচনী ব্যবস্থার চেয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের সক্ষমতা কোন অংশে কম নয়। ইউপি নির্বাচন হচ্ছে সবচেয়ে রুট লেভেলের একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এর মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে । ইউনিয়নকে শক্তিশালি করতে হবে এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকানণ্ড জোরদার করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ । অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান এবং খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান।
