ময়মনসিংহের মুক্তাগাছায় শিক্ষকের পিটুনিতে এক ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে । উপজেলার গাবতলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার গাবতলী স্কুল মাঠে দুপুর ১টার দিকে পিটির ক্লাস চলছিল । ওই স্কুলের শিক্ষক আনোয়ার হোসেন হঠাৎ উত্তেজিত হয়ে নবম শ্রেণির ছাত্রী মাঠে অংশগ্রহণকারী শিক্ষার্থী বিথি আক্তারকে (১৪) বেধরক বেত্রাঘাত করে । স্থানীয় ব্যবসায়ী হালিদা গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমানের মেয়ে বিথী বাড়িতে গিয়ে সজ্ঞাহীন হয়ে পড়ে । দুপুর আড়াইটার দিকে বিথীকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
মুক্তাগাছা হাসপাতালের চিকিৎসক ডাক্তার মাসুদ জানান, রোগীনীর হাত- পায়ে বেত্রাঘাতের চিহ্ন রয়েছে । তবে তার অবস্থা শঙ্কামুক্ত ।
