শৈলকুপায় ৩ শিশুকে পুড়িয়ে হত্যা মামলার চার্জশিট দাখিল

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৩
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর গ্রামে তিন শিশুকে পুড়িয়ে হত্যা মামলায় চাচা ইকবাল হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে মামলার তদন্ত কর্মকর্তা এস আই এমদাদ হোসেন। বৃহষ্পতিবার দেড় মাসের মাথায় তিনি চার্জশিট দাখিল করেন।
 
গত ৪ জানুয়ারি সন্ধ্যায় পারিবারিক দ্বন্দ্বে ইকবাল হোসেন  তার বাড়ির একটি ঘরে আটকিয়ে তার ভাই দেলওয়ার হোসেন ছেলে মোস্তফা শাফিন  ( ৯ ) ও মোস্তফা আমিন ( ৬ ) এবং ভাগ্নে মাহিন হাসানকে ( ১৪ ) পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করে। ঘটনার পর বাড়ির আশে পাশের লোকজন ইকবালকে আটক করে পুলিশে দেয়। পরের দিন দেলওয়ার হোসেন শৈলকুপা থানায় বড় ভাই ইকবাল হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
 
৫ জানুয়ারি আসামি ইকবাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। 
 
পুলিশের কোর্ট  পরিদর্শক আব্দুল বারি জানান, চার্জশিট বিচারিক  আদালতে উপস্থাপন করা হবে।