গাজীপুরের নলজানিতে নকল পোল্ট্রি মেডিসিন তৈরির কারখানার সন্ধান পেয়েছে ডিবি পুলিশ।
‘কেআরএফ এগ্রো কেয়ার’ নামের ওই কারখানায় পোল্ট্রি ফিসারি ও ভেটেনারির বিভিন্ন ভিটামিন, এন্ট্রিবায়েটিক ওষুধ তৈরি করা হতো। এ ঘটনায় রাজন, জহির ও সাজিদ নামে ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ নকল ওষুধ, ওষুধ তৈরির কাচাঁমাল, প্যাকেজিং সামগ্রী ও যন্ত্রপাতি জব্দ করা হয়।
জেলা ডিবি পুলিশের এসআই ইকবাল হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে নলজানির বসির সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে কারখানাটির সন্ধান পাওয়া যায়। বাড়ির মালিকের কাছ থেকে টিনসেট বাড়িটি ভাড়া নিয়ে ৪টি রুমে গোপনে ওষুধ তৈরি করা হতো। অভিযান টের পেয়ে অন্য পালিয়ে গেলেও ওই তিন কর্মচারীকে আটক ও বিপুল পরিমাণ নকল ওষুধ, ওষুধ তৈরির কাচাঁমাল, প্যাকেজিং সামগ্রী ও যন্ত্রপাতি জব্দ করেছে।
গাজীপুর ডিবি পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, এ ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
