চট্টগ্রামে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৫৬
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
 
বৃহস্পতিবার বিকালে পটিয়া হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে পটিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিল্লুর রহমান জানিয়েছেন। নিহতরা হলেন- মাহমুদুল হাসান শাওন (২৬) ও কামরুল হুদা আজাদ (২২)।
 
শাওন বান্দরবান জেলার বনরুপা এলাকার কালাম ম্যানেজারের ছেলে ও আজাদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি গ্রামের অলি আহমদের ছেলে।
 
জিল্লুর রহিম বলেন, বিকাল ৫টার দিকে কক্সবাজারমুখী সৌদিয়া বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলে কামরুলের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, সাড়ে ৬টার দিকে শাওনকে হাসপাতালে আনার পর ৭টার দিকে তার মৃত্যু হয়।