কিশোরগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৪৭
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মৃণাল কান্তি দাস সানী (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৯টার দিকে দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার রঞ্জিত দাসের ছেলে।
 
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুজ্জামান চৌধুরী বলেন, 'রাতে সানী স্থানীয় কুলিয়ারচর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে দেশিয় অস্ত্র নিয়ে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং তাকে কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।'
 
পরে তাকে উদ্ধার করে বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।