দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে সকাল সাড়ে ৬টার পর ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
পাটুরিয়া ফেরিঘাটের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়।
