পিরোজপুরের জিয়ানগরের পত্তাশী (ছালাম মিয়ার হাট) বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ টি দোকান ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার ভোর রাতে আনুমানিক তিনটার দিকে পত্তাশী বাজারের একটি মিষ্টির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। এই ঘটনায় ১১ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে। পিরোজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় জনতার সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। শুক্রবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক মানিক হার রহমান, জিয়ানগরের উপজেলা নির্বাহী অফিসার মৃধা মো. মোজাহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী, ওসি কেএম মিজানুল হকসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
