‌'৪ শিশু হত্যার বিচার বিশেষ ট্রাইব্যুনালে'

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৪
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি জানিয়েছেন,  হবিগঞ্জের সুন্দ্রাটেকিতে চার শিশুকে হত্যার সঙ্গে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা হবে। 
 
তিনি বলেন, এ ধরনের নির্মম ঘটনা মেনে নেয়া যায় না। জড়িতদের কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। এর বিচার বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত শেষ করা হবে।
 
আজ শুক্রবার দুপুরে বাহুবল উপজেলার সুন্দ্রাটেকি গ্রামে নিহত শিশুদের বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।
 
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে অনুদান দিয়ে তাদের সব ধরনের আইনি সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
 
গত শুক্রবার মাঠে খেলতে গিয়ে স্কুল পড়ুয়া চার শিশু নিখোঁজ হওয়ার পর বুধবার সকালে সুন্দ্রাটেকি গ্রামের ঈসা বিল এলাকায় তাদের বালিচাপা লাশ পাওয়া যায়।