গাইবান্ধায় নাশকতা মামলার আসামি শিবিরকর্মীর আত্মহত্যা!

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৫
 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় ট্রেনের নীচে লাফ দিয়ে একাধিক নাশকতা মামলার আসামি শিবিরকর্মী জাহাঙ্গীর আলম (২২) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শুক্রবার দুপুরে সান্তাহার থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী সেভেন আপ মেইল ট্রেনটি বামনডাঙ্গা স্টেশন অতিক্রম করার সময় স্টেশনের উত্তর রেলগেটের নিকটে তিনি লাফ দিয়ে আত্মহত্যা করেন।
 
জাহাঙ্গীর আলম উপজেলার রামভদ্র খানাবাড়ি গ্রামের আকবর আলীর ছেলে। গত ১৮ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পেয়ে জেল হাজত থেকে তিনি বাড়ি ফিরেছেন।
 
সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় নাশকতার ঘটনায় একাধিক মামলা আছে।