পাংশায় অস্ত্র ও গুলিসহ চরমপন্থি বাহিনীর চার সদস্য গ্রেফতার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ০০:৫৫
রাজবাড়ীর পাংশায় চরমপন্থি সংগঠন অমল বাহিনীর চার সক্রিয় সদস্যকে  অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ । শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার পাট্টা ইউপির বাগলী ব্রীজের উত্তর পাশ থেকে চরমপন্থি তালিকা ভুক্ত অমলবাহিনার  জগদ্বীশ(৩০),শ্যামল(৩৫) সরজিৎ-(২৫) ও জহুরুল (২০) নামে চার সদস্যকে একটি ওয়ান শুটারগান ও আট রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ ।
পাংশা থানার অফিসার ইনচার্জ আবু শামা মোহাঃ ইকবাল হায়াৎ জানান, গ্রেফতারকৃতরা পাংশা ও কালুখালী থানার বাসিন্দা । তারা চরমপন্থি অমলবাহিনীর সক্রিয় সদস্য এবং চরমপন্থি তালিকা ভুক্ত ।