সিএনজি-ট্রাক সংঘর্ষে ছেলে নিহত , বাবা আহত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১০:১৮
হাটহাজারীতে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে ছেলে নিহত ও বাবা আহত হয়েছেন। নিহতের নাম মো. জিকু (১৫)। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা মো. হাশেম (৪৫)। 
 
শনিবার সকাল সাতটার দিকে হাটহাজারী থানার বাসস্ট্যান্ড এলাকার কলাবাগানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত জিকুর বাড়ি রাঙামাটি জেলার সেহেরি বাজারে। 
 
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক পংকজ বড়ুয়া জানান, আজ সকাল সাতটার দিকে সিএনজি ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে সিএনজিতে থাকা বাবা-ছেলে গুরুতর আহত হয়।  
 
এ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হলে কর্তৃব্যরত চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন। বাবার অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে।