নেত্রকোনার কেন্দুয়ায় সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার দিবাগত রাতে রামপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার সকালে পুলিশ তাদের নেত্রকোনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
তারা হলেন- আবু তাহের (২৪), রবিন ফকির (২৩), বাস্তব মিয়া (২৫), কাঞ্চন মিয়া (২৪), সাইদুল ইসলাম (২৪), মো. মিলন মিয়া (২৬) ও মো. তৌহিদ মিয়া (২৪)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে শুক্রবার দিবাগত রাতে একটি দোকানে কয়েকজন জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ডিবির এসআই তাহের উদ্দিন খান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে গ্রেফতার করেন। এ ব্যাপারে ডিবির এসআই তাহের উদ্দিন খান বাদি হয়ে জুয়া আইনে তাদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় মামলা করেছেন।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
