চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১৫ গ্রাম হিরোইনসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে গোবিন্দপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- আব্দুস সালাম (২১) ও জিয়াউর হক (৩৯)।
পুলিশ জানায়, রাতে আলমডাঙ্গা থানার এসআই মহব্বত আলী সঙ্গীয় ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের মোবারক আলীর ছেলে আব্দুস সালাম ও মৃত আবুল কাশেমের ছেলে জিয়াউল হককে ১৫গ্রাম হিরোইনসহ আটক করে।
জীবননগর থানার ওসি ঘটানর সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
