কাউখালীতে মনোনয়ন পত্র জমা দিয়েছে জেপি প্রার্থী

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৬
 
পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে শনিবার জাতীয় পার্টির( জেপি) মনোনীত প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার রির্টানিং অফিসার খান জুলহাস কবীরের নিকট সাইকেল মার্কা প্রতীক পেয়ে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির ( জেপির) সভাপতি মাহাবুবুর রহমান খান,উপজেলা ছাত্রসমাজের সভাপতি মঞ্জুরুল মাহাফুজ পায়েল সহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের  নেতা-কর্মীরা।
 
রিটানিং অফিসার খান জুলহাস কবীর জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েচ্ছেন প্রাথীরা। জমাদানের সময় কোনো স্থানেই অপ্রীতিকর ঘটনার খবর  নেই। নির্বাচনী বিধি ভঙ্গের উপরও কড়া নজর রাখা হয়েছে। কেউ বিধি ভঙ্গ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।