মার্তৃভাষা দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৫০
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । 
 
শনিবার সকালে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে কয়েক’শ শিক্ষার্থী এতে অংশ নেয়। সকালে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মেজর গাজী মো. তাওহিদুজ্জামান প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর ফারহানা মির্জা, শিক্ষক সাইফুর রহমান, আহাদউদ্দিন ফরাজী প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।