সুষ্ঠু নির্বাচন হলে জঙ্গিবাদ নিপাত যাবে : মওদুদ

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:০৮
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সরকারের উচিত হবে আলাপ আলোচনার মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা।এতে দেশের জঙ্গিবাদ-উগ্রবাদ নিপাত যাবে। 
 
শনিবার সকাল ১১টার দিকে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
 
মওদুদ আহমদ বলেন, দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তোফাজ্জেল হোসেন মানিক মিয়ার মাধ্যমে ফজিলতির নেছার সহযোগিতায় বঙ্গবন্ধুর মামলা পরিচালনায় সক্ষম হই। ভাষা আন্দোলনের মাসে তোফাজ্জেল হোসেন মানিক মিয়ার কথা মনে পড়ে। 
 
উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিমের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালীর পৌর মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ আজাদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফোরকানে আলম, সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুর, নুরুল আলম সিকদার, আহসান উল্যাহ মানিক, জাহাঙ্গীর আলম, আবদুল মতিন লিটন, মাহমুদুর রহমান রিপন, ফজলুল কবির ফয়সল, জাহিদুর রহমান রাজন প্রমুখ।