কাউখালীর ৫ ইউপিতে জাতীয় পার্টির (জেপি) প্রার্থী ঘোষণা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৩
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে শনিবার বিকেলে পিরোজপুরের কাউখালী উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির (জেপি) একক প্রার্থী ঘোষণা করা হয়েছে।
 
দক্ষিণবাজার সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়। সম্মেলনে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলা জেপির সভাপতি মাহাবুবুর হমান খান।
 
চেয়ারম্যান প্রার্থীরা হলেন- সয়না রঘুনাথপুর ইউপির বর্তমান চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনু, আমরাজুড়ী ইউপিতে উপজেলা জেপির সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, কাউখালী সদর ইউপিতে উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, চিরাপাড়া পারসাতুরিয়া ই্উপিতে বজলুর রহমান নান্নু ও  শিয়ালকাঠী ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন সিকদার।
 
এ সময়  বক্তব্য রাখেন উপজেলা জেপির যুগ্ম সাধারণ সম্পাদক খান মো. বাচ্চু, যুব সংহতির সভাপতি জাকির হোসেন নসু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলটন, জাতীয় ছাত্র সমাজের সভাপতি মঞ্জুরুল মাহাফুজ পায়েল, সাধারণ সম্পাদক জিযাউল হাসান জুয়েল, শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক হারুন আর রশীদ, মৎস্য পার্টির আব্দুল ওয়াদুদসহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।