'আরব স্প্রিং' বা আরব বসন্ত। আরব বিশ্বকে ঘিরে গড়ে ওঠা আন্দোলন বিশ্বব্যাপি পরিচিত ছিল এই নামে। আনিস আলমগীরের 'ট্র্যাজেডি অব আরব স্প্রিং' বইটিতে স্থান পেয়েছে আরব বিশ্ব। মধ্যপ্রাচ্যের ঘটনাবলির পাশাপাশি ইউরোপ-আমেরিকা, দক্ষিণ এশিয়া নিয়ে লেখাও এই বইতে স্থান পেয়েছে। এক কথায় এটি এক মলাটে বর্তমান বিশ্বরাজনীতির চিত্র।
আন্তর্জাতিক রাজনীতি নিয়ে যাদের আগ্রহ তাদের এবং আন্তর্জাতিক সম্পর্ক ও সমসাময়িক বিশ্ব নিয়ে যারা পড়াশোনা করছেন সেসব শিক্ষার্থীদেরও কাজে লাগতে পারে বইটি।
শনিবার বিকেল ৫টায়, বইটির মোড়ক উন্মোচন হয় বাংলা একাডেমির নজরুল মঞ্চে। মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বইটির প্রকাশক আদর্শ প্রকাশনী। বইটি পাওয়া যাবে ৫৭৫-৫৭৬ নম্বর স্টলে।
