ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের হালুয়াঘাট উপজেলার গড়পাড়া নামকস্থানে ট্রলি থেকে পড়ে রাশেদুল ইসলাম(১১) নামে এক ট্রলির হেলপার নিহত হয়েছে। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল হালুয়াঘাট উপজেলার বিষমপুর গ্রামের বাহার উদ্দিনের পুত্র।
জানা যায়, ইটের ভাটা থেকে ট্রলিতে ইট বোঝাই করে ফুলপুরের দিকে আসার পথে গড়পাড়া নামক স্থানে পৌঁছলে রাত ৮ টার দিকে চলন্ত ট্রলি থেকে পড়ে মারা যায় রাশেদুল। পড়ে তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. জাকির হোসেন মৃত ঘোষণা করেন।
