গাংনীর রাধাগোবিন্দপুর ধলা গ্রামে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ০০:২১
পূর্ব শত্রুতার জের ধরে হাসিবুল ইসলাম (২৮)কে নামের এক কৃষককে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
নিহত হাসিবুল ইসলাম গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর ধলা গ্রামের সরকারপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার সময় জনৈক আলাই হোসেনের চায়ের দোকানে হাসিবুলকে ডেকে নিয়ে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
স্থানীয়রা মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, গত ১৮ ফেব্রুয়ারী রাতে রাধাগোবিন্দপুর ধলা গ্রামের সোহান ক্যাডেট স্কুলে ইসলামী জলসা চলছিল। এ সময়ে নিহত হাসিবুল ইসলাম কালু জলসায় ছিলেন। তার অনুপস্থিতিতে কালু হোসেন হাসিবুলের স্ত্রী আম্বিয়া খাতুনের ঘরে জোরপূর্বক ঢুকে ধস্তাধস্তি করে। এ ঘটনার জের ধরে শনিবার রাতে কালু পূর্বপরিকল্পিতভাবে তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
নিহত হাসিবুল ইসলামের মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালে রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ হাসিবুল ইসলামের মৃতদেহ উদ্ধার করেছে। এঘটনায় রাধাগোবিন্দপুর ধলা গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
খুনি কালু হোসেনকে গ্রেফতার করতে পুলিশ সম্ভাব্য স্থানে অভিযান শুরু করেছে।