সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেচপাম্প চালকের মৃত্যু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১০:১০
নীলফামারীর সৈয়দপুরে সেচপাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিবার সকালে গগেন চন্দ্র রায় (২৮) নামে সেচপাম্প চালকের মৃত্যু হয়েছে। তার বাড়ি সৈয়দপুরের পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের জোতুর্ভ এলাকায়।
 
শহরের বাইপাস সড়কে পাশে অবস্থিত এমবিবি ব্রিক ফিল্ডের ওই শ্রমিক মাটি কাদা করার জন্য মোটর চালিত সেচ পাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে তাকে সৈয়দপুর ১শ’ শয্যা হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন আবস্থায় মারা যান। 
 
ঘটনাটি প্রায় ১ লাখ ৩০ হাজার টাকায় ইটভাটা মালিক জাহাঙ্গীর মিটমাট করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
 
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।