গাংনীতে বন্ধুর হাতে বন্ধু খুন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১২:০২
গাংনী উপজেলার ধলা গ্রামের দিন মজুর হাসিবুল ইসলামকে (৩২) ধারালো অস্ত্র দিয়ে দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তারই বন্ধু মিনারুল ইসলাম কালু। শনিবার দিবাগত রাত ১০টার দিকে গ্রামের একটি মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
 
স্ত্রীর শ্লীলতাহানী করায় প্রতিশোধ নিতেই মিনারুল ইসলাম কালু তার বন্ধু হাসিবুলকে খুন করেছে বলে ধারণা করছে পুলিশ। নিহত হাসিবুল ইসলাম ধলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। 
 
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, শনিবার দিবাগত রাতে গ্রামের আলা উদ্দীনের মুদি দোকানের সামনে ক্যারামবোর্ড খেলছিলেন হাসিবুল ইসলাম। এসময় তার বন্ধু কালু একটি ধারালো ছুরি দিয়ে তার পিঠে উপর্যপরি কুপিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
ওসি আরো জানান, কয়েক দিন আগে মিনারুল ইসলাম কালুর স্ত্রীকে বাড়িতে একলা পেয়ে শ্লীলতাহানী করে হাসিবুল। এর প্রতিশোধ নিতে হাসিবুলকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।