চট্টগ্রামের চকবাজার পোস্ট অফিসের সামনে থেকে আগ্নেয়াস্ত্রের মহড়া দেয়ার সময় শিবির ক্যাডার আবুল মনছুর আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। শনিবার দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করা হয়।
জানা গেছে, শিবির ক্যাডার মনছুর ফটিকছড়ি উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত ১৬ ডিসেম্বরে গ্রেফতার হয়েছিল। জামিনে বের হয়ে ফের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
