চুয়াডাঙ্গার ইসলামপাড়া থেকে ২৭৮ গ্রাম গাঁজাসহ তিন জনকে আটক করেছে র্যাব। শনিবার দিবাগত রাত ১০টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- গোলাম রসুল (৪৫), বিদ্যুৎ (৩৫) ও খলিল (৩৬)।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ইসলামপাড়া এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলার ইসলামপাড়ার আলামত আলীর ছেলে গোলাম রসুল, আলোকদিয়া গ্রামের মৃত শারমান আলীর ছেলে বিদ্যুৎ ও আফসার আলীর ছেলে খলিলকে গাঁজাসহ আটক করে।
এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম।
