সালথায় দুর্বৃত্তদের হামলায় বৃদ্ধ নিহত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪৫
ফরিদপুরের সালথায় দুর্বৃত্তদের হামলায় নিরোধ চন্দ্র শিকদার (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার আটঘর ইউনিয়নের চাউলিয়া গ্রামের মৃত মোকন্দ শিকদারের ছেলে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
 
নিহতের স্ত্রী সুবা রানী বলেন, 'শনিবার দিবাগত রাত ৩ টার দিকে প্রকৃতির ডাকে সারা দেয়ার জন্য ঘর থেকে বের হন আমার স্বামী। এ সময় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যান। তবে স্থানীয়দের ধারণা, এসব দুর্বৃত্তরা ওই বাড়িতে চুরি বা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন সময় হয়তো নিরোধ ঘর থেকে বের হওয়ায় তার ওপর হামলা করে পালিয়ে যায় তারা। 
 
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, 'নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে খুন করেছে। তার লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা একটি মামলার প্রস্তুতি চলছে।'