ঘরের মাঠে এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকট দল। শনিবার বিকেল ৩টা থেকেই অনুশীলন শুরু করে দেন সাকিব-মাশরাফিরা। দলের সবাই অনুশীলনে যোগ দিয়েছেন। পিএসএল খেলে আসা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমও ছিলেন অনুশীলনে। ছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। শুধু এশিয়া কাপ না, টিম বাংলাদেশের চোখ মার্চে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও।
প্রথমে রিপোর্টিংয়ের পর জিমে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। এরপর চলে স্কিল অনুশীলন। দিনের আলো ফুরিয়ে যেতেই মিরপুরে জ্বলে ওঠে কৃত্রিম আলো। কৃত্রিম আলোয় ফিল্ডিং অনুশীলন করেছেন। এশিয়া কাপের সবগুলো ম্যাচই রাতে অনুষ্ঠিত হবে। সেজন্য কৃত্রিম আলোয় ক্রিকেটারদের অনুশীলন করিয়ে নিচ্ছে টিম ম্যানেজম্যান্ট।
বাংলাদেশের স্কোয়াড :
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি, আবু হায়দার রনি, নুরুল হাসান।