সিলেটে আওয়ামী লীগ-বিএনপির প্রার্থী চূড়ান্ত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪৭
তফসিল অনুযায়ী আগামী ২২ মার্চ সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আওয়ামী লীগ ও বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে।
 
অপরদিকে সিলেট জাতীয় পার্টি দলীয় প্রার্থীদের নাম এখনো চূড়ান্ত করেনি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সিলেট  জেলা জাপার সদস্য সচিব উসমানী আলী নিশ্চিত করেন। তিনি জানান, দু’চার দিনের মধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে। 
 
আওয়ামী লীগের প্রার্থীরা হলেন সিলেট জেলার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নে আশ্রাব আলী, হাটখোলা ইউনিয়নে খুর্শিদ আহমদ, খাদিমনগর ইউনিয়নে মো. তারা মিয়া, টুলটিকর ইউনিয়নে মো. আবদুল মোছাব্বির, টুকেরবাজার ইউনিয়নে  মো. আলতাফ হোসেন,  মোগলগাঁওয়ে মো. হিরন মিয়া, কান্দিগাঁওয়ে মো. নিজাম উদ্দিন ও খাদিমপাড়া ইউনিয়নে  মো. নজরুল ইসলাম বেলাল।  সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ এ তথ্য নিশ্চিত করেন।
 
বিএনপির দলীয় প্রার্থীরা হচ্ছেন  ১নং জালালাবাদ ইউনিয়নে  মো. ইসলাম উদ্দিন, ২নং হাটখোলা ইউনিয়নে মো. আজির উদ্দিন, ৩নং খাদিমনগর ইউনিয়নে  মো. ইলিয়াছ আলী, ৪ নং খাদিমপাড়া ইউনিয়নে ফারুক আহমদ, ৫নং টুলটিকর ইউনিয়নে কাজী মুহিবুর রহমান, ৬নং টুকেরবাজার ইউনিয়নে শহীদ আহমদ, ৭নং মোগলগাঁও ইউনিয়নে মাশুক মিয়া ও ৮নং কান্দিগাঁও ইউনিয়নে আহমদ আলী। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।