ইনজামামের চোখে বাংলাদেশই ফেভারিট

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০০
চলতি সপ্তাহেই শুরু হচ্ছে এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপ ২০১৬। আর টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা স্বাগতিক বাংলাদেশকেই ফেভারিট মনে করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান আফগান কোচ ইনজামাম উল হক।
 
২০১৫ বিশ্বকাপ থেকেই পর থেকেই ধারাবাহিকভাবে সফল বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ জয়।সাম্প্রতিক ঘটনাবলি ও মাঠের খেলাতে এবারের এশিয়া কাপে এগিয়ে থাকবে স্বাগতিক বাংলাদেশ। এমনটাই মনে করেন পাকিস্তান দলের সাবেক এই অধিনায়ক ।
 
টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে তিনি বলেন, যেকোনো কন্ডিশনে ভারত টি-টোয়েন্টিতে বিশ্ব সেরাদের কাতারে। ইনজামাম বলেন, আপনি টি-টোয়েন্টিতে ফেভারিট তত্ত্ব খাটাতে পারবেন না। যেকোনো দিন যে কেউ জিততে পারে এই খেলায়। তবে আমি বাংলাদেশ ও ভারতকে এগিয়ে রাখবো, কারণ ভারতের দলটিতে এমন কিছু ক্রিকেটার আছে যারা যেকোনো মুহূর্তে ম্যাচ বদলাতে সক্ষম। আর বাংলাদেশ বর্তমানে ভালো খেলছে। তাছাড়া নিজেদের মাঠে তারা শক্তিশালী প্রতিপক্ষ।