মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪৬
জেলা শহরের পুরাতন কাচারী এলাকায় সিমেন্টবাহী ট্রাকের চাপায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। রবিবার রাতে শহরের কাছারির মোড়ে এ ঘটনা ঘটে।
 
সদর থানার ওসি ইউনুচ আলী জানান, রবিবার রাতে সিমেন্টবাহী একটি ট্রাক কোটগাঁও এলাকায় প্রবেশকালে কাছারির মোড়ে দাঁড়িয়ে থাকা অজ্ঞাত এক নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হয়। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।