আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় যুবক জখম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৩০
 
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলায় রোকন আলী (২৬) নামে এক যুবক আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ১১টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এই ঘটনা ঘটে।
 
রোকন আলী দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের আবু বকরের ছেলে।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, দর্শনা হল্ট স্টেশনে কর্তৃত্ব নিয়ে বেশ কিছুদিন ধরে সংঘর্ষ-ভাঙচুরের ঘটনা ঘটে আসছে। গতকাল রাতে রোকন স্টেশন চত্ত্বরে ওঠার সাথে সাথে প্রতিপক্ষের দায়ের কোপে জখম হন। তাকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে রোকনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
 
দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ফেরদৌস ওয়াহিদ ও জি আরপি পুলিশের টুআইসি ফজলুল হক রোকনের ব্যবহূত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। হল্ট স্টেশন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।