আনফ্রেন্ড করলেই জানিয়ে দেবে অ্যাপ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১২:১৯
ফেসবুক বন্ধুতালিকা থেকে আপনাকে ছেঁটে ফেলেছেন কেউ? আপনি সাধারণত টের পান পরে। সংশ্লিষ্ট ব্যক্তির ছবি বা স্ট্যাটাস লাইক করতে গিয়ে বা তার সঙ্গে চ্যাট করতে গিয়ে বিষয়টা বুঝতে পারেন আপনি। এর আগে নয়।
 
তবে আর চিন্তা নেই। আসছে নতুন অ্যাপ। আপনাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে, যাকে সুহৃদ ভাবছিলেন, তিনি আপনাকে সোশ্যাল মিডিয়ায় স্রেফ ছেঁটে ফেলে দিয়েছেন। সূত্র- হিন্দুস্থান টাইমস।
 
নতুন এই অ্যাপের নাম ‘হু ডিলিটেড মি’। ফেসবুকে আপনার বন্ধুদের কার্যকলাপের উপর নজর রাখবে এই অ্যাপ।
 
আপনি নতুন কোনও বন্ধু পেলে, সেটাও অন্যদের জানিয়ে দেবে এই অ্যাপ। এটা অনেকটা ভারসাম্য রক্ষার মতো ব্যাপার।
 
কীভাবে কাজ করবে এই অ্যাপ? প্রথমবার ব্যবহার করার সময়েই আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার মোট বন্ধুর সংখ্যা, সবিস্তার ফ্রেন্ড লিস্ট। প্রতিবার অ্যাপ খুললেই দেখা যাবে আপডেটেড ফ্রেন্ড লিস্ট। আপনি কাদের ডিলিট করেছেন, তাও জানিয়ে দেবে এই অ্যাপ।