সাতক্ষীরায় ট্রাকচাপায় মোসেল উদ্দিন (৫৫) নামে এক সাইকেলআরোহী ননিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে তালা উপজেলার ত্রিশ মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
মোসেল উদ্দিন তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মঠবাড়ি গ্রামের মৃত ইয়ামুদ্দিনের ছেলে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক ত্রিশমাইল এলাকায় পৌঁছে বাইসাইকেল আরোহী মোসেল উদ্দিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
