কুমিল্লায় যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৩৮
কুমিল্লায় শাহীন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে কুমিল্লা-মিরপুর সড়কের পাশে জেলার বুড়িচং উপজেলার দিগলিচর এলাকা থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। সে বুড়িচং উপজেলা সদরের মোহাম্মদ আলীর ছেলে। 
 
জানা যায়, সোমবার সকালে দিগলিরচর এলাকার একটি পুকুর পাড়ে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। 
 
বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া জানান, যুবক শাহীন পাগল প্রকৃতির ছিল। তার শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।