ফকিরহাটে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৮
ফকিরহাটের বিশ্বরোর্ড এলাকায় পরিত্যক্ত অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টায় খাদিজা (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার পাইকপাড়া গ্রামের আলামিনের স্ত্রী। 
 
কাটাখালী হাইওয়ে থানা পুলিশ জানায়, ওই দিন সকালে খবর পেয়ে সড়কের পাশ থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারী যানবাহনের আঘাতে তার মৃত্যু হতে পারে। 
 
তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন থাকলেও  বিষয়টি নিশ্চত হতে পারেনি পুলিশ।