মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নীলফামারীর ডোমার উপজেলায় ভাষা সৈনিক গোলাম রাব্বানী বুলবুল ও অ্যাড. আনোয়ার হোসেনকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়েছে।
রবিবার রাতে স্থানীয় নাট্য সমিতি মঞ্চে উপজেলা উদিচি শিল্পি গোষ্ঠীর আয়োজনে পৌর মেয়র আলহাজ্ব মনছরুল ইসলাম দানু তাদের পরিবারের হাতে ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেন। উদ্দিচি শিল্পি গোষ্ঠী ২১ উৎযাপন কমিটির আহ্বায়ক মনোরঞ্জন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষাবীদ আবু সুফিয়ান লেবু, ডোমার মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, উদিচি শিল্পি গোষ্ঠি জেলা সংসদ সভাপতি অধ্যক্ষ হাসিম হায়দার অপু, বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যাপক খালেদা ইসলাম।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক “ক্ষাপা পাগলার প্যাচাল” মঞ্চায়ন করা হয়।
