মালাগার বিপক্ষে ড্র করে পয়েন্ট হারানোর পরে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা থেকে নয় পয়েন্টে পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। তবে তারপরেও রিয়ালের কোচ জিনেদিন জিদান মনে করেন এই ব্যবধান পেছনে ফেলেই লা লিগা জেতা সম্ভব।
রাফা বেনিতেজকে বরখাস্ত করার পরে গত জানুয়ারিতে যখন জিদান দায়িত্ব নেন তখন রিয়াল ও বার্সার ব্যবধান ছিল ২। তখন রিয়াল থেকে এক ম্যাচ কম খেলা বার্সা রিয়ালের আরো দুটি ড্রয়ের সুযোগে লা লিগায় পয়েন্ট টেবিলে নয় পয়েন্টে এগিয়ে গেছে। লা লিগায় সব দলের আর ১৩ টি করে ম্যাচ বাকি আছে এবং বার্সা পয়েন্ট হারানোর সুযোগও খুব কম। এমতাবস্থায় মালাগার বিপক্ষে রিয়াল গত রাতে ড্র করার পরে মনে করা হচ্ছে বার্সা একরকম লা লিগা জিতেই গেছে। তবে জিদান পয়েন্ট টেবিলের এই অবস্থানের পরেও লা লিগার আশা ছাড়ছেন না। মালাগার মাঠ লা রোসালেদায় জিদান বলেন, লা লিগা জেতা এখনো অসম্ভব নয়। এটা এখন হয়তো অনেক কঠিন এবং আরো ১৩ টি ম্যাচের ৩৯ পয়েন্টের খেলা বাকি আছে। বাকিরাও পয়েন্ট হারাতে পারে।
উল্লেখ্য, লা লিগার ইতিহাসে একমাত্র বার্সেলোনা নয় পয়েন্টের ব্যবধান পেছনে ফেলে শিরোপা জিতেছিল। বর্তমান ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুইস ফন গালের অধীনে এই কীর্তি গড়েছিল বার্সা। এএস স্পোর্টস।
