ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোয়াবিয়া হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।পরে তার দেখানো জায়গা থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয় ।
কোটচাঁদপুর থানার এস আই সৈয়দ আলী জানান, দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে মোয়াবিয়া হোসেনকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেখানো স্থান সলেমানপুরের যাত্রী ছাউনীর পিছনে মাহবুল ইসলামের আম বাগান থেকে ১টি পাইপগান, ৬ রাউন্ড গুলি ও ৪টি ককটেল উদ্ধার করা হয়।
